সকালের নাস্তায় অনেকেই জ্যাম দিয়ে পাউরুটি খান। কিন্তু এর ভালো-মন্দ অনেকেই জানেন না। জেনে নিন জ্যাম দিয়ে পাউরুটি খাওয়ার ভালো-মন্দ দিক।
কর
বিশ্বজুড়ে করোনার তাণ্ডব কিছুটা কমেছে। দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে সোয়া ৩ লাখের নিচে।
করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনেও সংখ্যাটি ছিল একই।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ভারতে উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ।
অ্যালফাবেট ইনকরপোরেশনের মালিকানাধীন গুগল বৃহস্পতিবার জানিয়েছে স্পটিফাইয়ের মতো কোম্পানিগুলোর ফি কাঠামোর সমালোচনার পর সাবস্ক্রিপশন-ভিত্তিক অ্যাপগুলোকে এবার থেকে প্লে স্টোরে প্রথম দিন থেকে ১৫ শতাংশ সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বজুড়ে করোনায় (কোভিড-১৯) দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ৮৮৯ জন। ফলে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজার ৮০০। এতে এ পর্যন্ত বিশ্বে মোট মৃতের সংখ্যা হলো ৪৯ লাখ ৫৮ হাজার ৯৪৭ জন।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৪ জন।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহামারী করোনাভাইরাস খুব দ্রুত পৃথিবী থেকে বিদায় নেবে এমন সম্ভাবনা দেখছেন না বিজ্ঞানীরা। কারণ ধনী দেশগুলোর অধিকাংশ নাগরিক টিকা পেলেও পিছিয়ে আছে গরীব দেশগুলো। এর মধ্যে ছড়ানো শুরু করেছেন করোনার নতুন ধরণ।