বিশ্বের মধ্যে পেরুতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
কর
বুরকিনা ফাসোর সাথে নাইজারের সীমান্তের কাছে বুধবার আঞ্চলিক প্রধানের এক মটর শোভাযাত্রা লক্ষ্য করে চালানো অতর্কিত হামলায় দেশটির ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।
বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গোয়া সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুটি টুইটবার্তায় এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
করোনার আবহ ভাইরাসের সংক্রমণের আতঙ্ক ছাড়াও একগুচ্ছ শারীরিক জটিলতা সৃষ্টি করেছে। তার মধ্যে অন্যতম মেরুদণ্ডের সমস্যা। বয়সের সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের সমস্যায় কম বেশি অনেকেই ভোগেন। এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা বটে।
ভারতে তৃতীয় ঢেউকে রুখে দিতে লাগাতার করোনা টেস্ট এবং টিকাকরণে জোর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুক্রবার দেশবাসীকে কোভিডবিধি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান যেন নতুন করে উদ্বেগ বাড়াল। অ্যাকটিভ কেস কমলেও লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম নগরের জেএম সেন হলে হামলার ঘটনায় যুব–ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তিনজনের বয়স ১৯ বছরের কম হওয়ায় রিমান্ড আবেদন করেনি পুলিশ।
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।
সারাদেশে করোনা আক্রান্তে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০৪ জনের।এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩২ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে।