বগুড়ায় পূর্বশত্রুতার জেরে নাহিদুল ইসলাম নাহিদ (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
কুপিয়ে হত্যা
রাজধানীর মিরপুরে জালাল উদ্দিন (৭৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দা’য়ের কোপে মোশারফ হোসেন (৪০) নামে এক চাচা নিহত হয়েছে। নিহত মোশারফ হোসেন উপজেলার ৮নং কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র।
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে সোহেল রানা (৫০) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ওই গ্রামের ব্রিজের পাশে ভেড়ির রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা সদরের কলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৪০) ওই এলাকার আব্দুল মোতালিবের ছেলে।
ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি এলাকার আমজেদ হোসেনের ছেলে।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মোর্শেদা বেগম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার তদন্ত (ওসি) আহসান উল্লাহ এ বিষয় নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের পৌর এলাকায় পাওনা টাকা চাওয়ায় ইউসুফ আলী (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মমিনুল ওরফে বড় গ্যাদা পলাতক রয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় পারিবারিক ঝগড়ার কারণে নাইম ফকির নামের এক যুবক তার বাবা কিবরিয়া ফকির (৫৫) কে কুপিয়ে হত্যা করেছে।