বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবি করে 'ধর্ষণের হুমকি' পাওয়ার অভিযোগে রবিবার বিক্ষোভ দেখিয়েছে একদল ছাত্রী।গত দুদিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসে অর্ধেক ভাড়া দেবার দাবিতে খণ্ড খণ্ড আন্দোলন করছে শিক্ষার্থীরা।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ক্ষোভ
সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবার সুদানের চিকিৎসকদের স্বতন্ত্র সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস এক বিবৃতিতে এই তথ্য জানায়।
হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আন্দোলন করছে ছাত্ররা। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
সুদানে আবারও সেনাবাহিনীর হাতে রক্ত ঝরল সাধারণ মানুষের। শনিবার (১৩ নভেম্বর) সেনাশাসক বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৭ জন।
বাস ও লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর প্রস্তাব মেনে নেওয়ায় আজ সকাল থেকে নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় পর বাস চলায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি নেমে এলেও ভাড়া নিয়ে রয়েছে অসন্তোষ। যাত্রীদের অভিযোগ বাসে নতুন যে ভাড়া নেওয়া হচ্ছে তা অযৌক্তিক।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও নিয়োগ পরীক্ষার্থীরা আজ শুক্রবার সকালে বিক্ষোভ করেছেন। পরিবহন সংকটে আটকে পড়ায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।
সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে সামরিক ও নিরাপত্তা বাহিনীর আক্রমণে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে।
সুদানের যৌথ সামরিক বাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যকে আটক করেছে। সামরিক বাহিনীর প্রধান অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করেছেন।