বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শনিবার সকাল থেকে সারাদেশ জুড়ে গণ অনশন-গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার ভোর ছয়টা থেকে এই কর্মসূচী শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন আয়োজকরা।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ক্ষোভ
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালির রাজধানী রোম। তিনটি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবার এ বিক্ষোভে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নামে দুই লাখের বেশি মানুষ। শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে অংশ নেন বিক্ষোভকারীরা।
বিপ্লব পুনরুদ্ধারের দাবিতে সুদানের রাজধানী খার্তুমে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার বিপ্লব পুনরুদ্ধার ও আরো উন্নত জীবনের জন্য বিক্ষোভ করেন তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এমন সংবাদ প্রকাশ করেছে।
কুমিল্লার ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ মুসল্লিরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
যুক্তরাষ্ট্রে গর্ভপাতে নিষেধাজ্ঞা বিষয়ক এক আইনের প্রতিবাদে হাজার হাজার নারী বিক্ষোভ করেছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে কার্যকর হওয়া ওই আইন অনুসারে সন্তান ধারনের ছয় সপ্তাহ পর নারীরা গর্ভপাত করতে পারবে না।
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের পদত্যাগের দাবিতে রাজধানী তিউনিসে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার তিউনিসের হাবিব বুরগুইবা অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই বিক্ষোভে শত শত অংশগ্রহণকারী এই দাবি তোলেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান-বিরোধী একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের যোদ্ধারা ফাঁকা গুলি ছুঁড়েছে।গোলাগুলির শব্দে আতংকিত লোকজন এদিক ওদিক পালাচ্ছে, একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। একটি ক্যাম্পেইনে তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে অধিকার আদায়ে আন্দোলনরত নারীদের বিক্ষোভে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করেছে তালেবান। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুৎসা রটানো ও তার কবর নিয়ে কটূক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।