গাইবান্ধা জেলা ছাত্রদলের ১১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফের কুকুরের আক্রমণে চার শিশু আহত হয়েছে। একের পর এক কুকুর ও শিয়ালের আক্রমণে শিশু, নারী ও পুরুষ আহত হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে। গত মাসেই উপজেলায় কুকুরের কামড়ে আটজন এবং শিয়ালের আক্রমণে নয়জন আহত হয়েছিলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আরো এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম তারা মিয়া (৫০)।
তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং নছিম উদ্দিনের ছেলে। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।
মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ম্যারাথনের আয়োজন করেছে ‘কুঁড়েঘর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধা জেলার ১১৯টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে গাইবান্ধা জেলা পরিষদ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় টানা দেড় ঘণ্টার বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ বৃষ্টি ও বাতাসে মাঠের বিভিন্ন ফসল নুয়ে পড়েছে এবং কোথাও কোথাও জমিতে পানি জমে গেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারধরে জহুরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বরগুনার আমতলী থেকে অপহৃত এক কিশোরীকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় মামলার প্রধান আসামি ও কিশোরীর ফুপা আমিরুল ইসলাম আমিরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।