মার্কিন বাহিনীকে ৩১ আগস্টের মধ্যে দেশ ছাড়তেই হবে। এবং আফগানরা যেন কাবুল বিমানবন্দরে না আসেন। তার বক্তব্য, বিশেষ করে স্কিলড নাগরিকদের আফগানিস্তানে প্রয়োজন। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের আগামী দিনের আফগানিস্তানে প্রয়োজন। ফলে তারা যেন দেশ ছেড়ে কোথাও না যান।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
গান
আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে। মঙ্গলবার কাবুলে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
তালেবান মঙ্গলবার বলেছে, তারা আফগানিস্তানের ওপর তাদের 'বৈধ প্রতিনিধিত্বকারী' শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা করছে। তাদের যুক্তি হলো, কূটনৈতিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং কয়েক দশকের নিষ্ঠুর যুদ্ধে আফগানদের যে কষ্ট তা লাঘব হবে।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পরই দিল্লিসহ ভারতের প্রায় সর্বত্র শুকনো ফলের বাজারদর আকাশ ছুঁয়েছে। টাটকা ফলের দামও বেড়ছে মাত্রাছাড়া হারে।
আফগানিস্তানে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে বলে দাবি করেছেন ইউরোপিয়ান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। বিমানটি কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।
তালেবান তান্ডবে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি ও ক্রিকেটারদের মানসিক অবস্থা, সিরিজ আয়োজনে শ্রীলংকা ভ্রমন চ্যালেঞ্জিং বিবেচনাং শেষ পর্যন্ত স্থগিত হলো আফগানিস্তান-পাকিস্তান ওয়ানডে সিরিজ। শ্রীলংকার মাটিতে সিরিজটি হবার কথা ছিলো।
আফগানিস্তানে তালেবান-বিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী বলেছে যে, তাদের হাজার হাজার সদস্য যুদ্ধ করতে প্রস্তুত।
আফগানিস্তানের রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তালেবান নেতা খলিলুর রহমান হাক্কানি বলেছেন, তালেবানের অধীনে সব আফগান নিরাপদ। আফগানিস্তানের সব নাগরিকের উচিত তালেবানের নিয়ন্ত্রণে নিরাপত্তাবোধ করা।
আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া লোকজনকে সরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক বিমান ব্যাবহার করা হবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ১৮টি বিমান এসব মানুষকে আফগানিস্তানের বাইরে নিরাপদ তৃতীয় কোন দেশে পৌঁছে দেবে
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে দেশ ছাড়তে মরিয়া যাত্রীদের ভিড়ে সৃষ্ট বিশৃঙ্খলায় রোববার পর্যন্ত সাতজন নিহত হয়েছে। রোববার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।