তালেবান পুনরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সব শঙ্কা উড়িয়ে স্কুলগুলোতে আবারো শুরু হয়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
গান
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদের লোকজন জাতীয় পতাকা না বদলানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে তালেবানের সংঘর্ষ সৃষ্টি হলে গুলিতে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করা আফগান নারী গভর্নর সালিমা মাজারি আটক হয়েছেন। আশরাফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিনজন নারী গর্ভনর ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তান বিষয়ে আলোচনা করেছেন। তারা আফগান সঙ্কট নিয়ে ভার্চুয়ালি জি-৭ বৈঠক আয়োজনেরও ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে (লড়াই করতে) যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’। ফক্স নিউজের শেন হ্যানিটির কাছে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। বিশ্বসংস্থাটি এমন সরকার গঠনের আহ্বান জানিয়েছে যা হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।
ব্যাপক বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবারো কাবুল বিমানবন্দর চালু হয়েছে।
আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সম্পূর্ণ আস্থার সাথে তাদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবানের বিবৃতি উদ্ধৃত করে এএফপি এ খবর জানায়।
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার একদিন পর বিশ্বের সব দেশকে আফগানিস্তান থেকে শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি তাদের নির্বাসিত করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত পুরোপুরি ঠিক ছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।