বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য তাওসিব হাসান নাদিমকে (২১) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল বিক্রির ১৭ হাজার ১৯০ টাকা উদ্ধার করে র্যাব।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
- নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান
- * * * *
- হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত
- * * * *
- শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে
- * * * *
গুড়
বগুড়া জেলা খুনের রঙের লাল হয়ে উঠছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে পূর্ব বিরোধ, শত্রুতা, আধিপত্য, রাজনৈতিক, মাদক ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা, জমিজমা, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খুনের ঘটনা ঘটছেই।
বগুড়ার শিবগঞ্জে রুবেল হোসেন (৩২) নামে এক ট্রাক চালক নিজ ঘরে খুন হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পুলিশ শিবগঞ্জ সদর ইউনিয়নের চাউলাপাড়া গ্রামের তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে।
দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী গরু মেলা। শুক্রবার বেলা ১১টায় মমইন ইকো পার্কে এই গরু মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বগুড়ায় ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (৪র্থ ব্যাচ) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সভাকক্ষে বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কে খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার নয়মাইলে এ ঘটনা ঘটে।
বগুড়ায় আগামী শুক্রবার থেকে দুই দিনব্যাপী ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) আয়োজনে উত্তরবঙ্গ গরু মেলা অনুষ্ঠিত হবে।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপি থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন
বগুড়ায় হরতালের সমর্থনে যানবাহনে ইট-পাটকেল ছুড়ে পিকেটিং করার সময় দুই জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শহরের কানছগাড়ী থেকে তাদের আটক করা হয়। এই সময় পুলিশ ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।
মাঝরাতে বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।