চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার মামলায় বাপ্পু কুমার দে (৩৪) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা’র আদালত এ রায় দেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
গ্রাম
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ও দু’টি ল্যাপটপ জব্দের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দুবাইফেরত এক যুবককে আটক করা হয়।
বাগেরহাটের শরণখোলায় মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন গ্রামের বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে আকস্মিক আঘাত হানে এই কালবৈশাখী।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন আর নেই (ইন্না লিল্লাহি …রাজিউন)। শুক্রবার (২ জুন) বিকেল চারটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কুড়িগ্রামের রাজীবপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলা পোষ্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর আগে জমিজমার বিরোধে প্রতিবেশীকে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি এলাকায় গ্রামপুলিশ বকুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় বসতঘরের আগুন পুড়ে মা ও দুই সন্তান নিহত হয়েছেন।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দুঃখিত চন্দ্র।
নতুন মোড় নিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। একদল ইউক্রেনপন্থি রুশ বিদ্রোহী রুশ সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে দুটি গ্রাম দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভ বলছে, এসব অভিযানে তাদের কোনো অংশগ্রহণ নেই।