আবারও বিশ্বজুড়ে অচল হয়েছে ইনস্টাগ্রাম। সোমবার সকালে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ১ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
গ্রাম
চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো-মো. ইসমাইল, মো. মাইনুদ্দিন ওরফে মাইন, মো. সাকিব, মো. ইয়াছিন আরাফাত এবং মো. রাসেল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য দুই ঘণ্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে।
কুড়িগ্রামের রাজারহাটের ওমর পান্থাবাড়ী ইউনিয়নের ঘুমারু ভিমশীতলায় জমির আইলের পাশে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৫ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে।
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে ৭ হাজার ও জেলার পাঁচ উপকূলীয় উপজেলাসহ ১৭টি থানার ২ হাজার পুলিশ সদস্যকে ব্যাকআপ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
আগামী ১৮ জুনের মধ্যে বাংলাদেশে তার কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে গ্রামীণ ইউনিক্লো। বুধবার কোম্পানির ওয়েবসাইটে দেয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয় দুই পাচারকারীকে।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এখান থেকে জরুরি হটলাইন নম্বরে (০২৩-৩৩৩-৬৩০-৭৩৯) ঘূর্ণিঝড় সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন চট্টগ্রামবাসী। পাশাপাশি জানমালের ক্ষতি কমাতে বিভিন্ন ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।