গ্রেপ্তার

বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার

বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার

মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা 

ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গেলে তার বাবা আব্দুল মান্নানকে (৫৮) আটক করেছে পুলিশ। পরে শুক্রবার  বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়।

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ মাদক মামলায় দুইজন, মাদকসেবী চারজন, পরোয়ানাভুক্ত দুইজন এবং পুরাতন মামলায় একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ওষুধসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ওষুধসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় একটি ফার্মেসির ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে মহাসড়কের বাসে তল্লাশি চালিয়ে ৯৪টি চোরাই মোবাইল ফোনসহ (অ্যান্ড্রয়েড) আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।

সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেপ্তার ২

সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেপ্তার ২

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।