সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ দেশীয় মদের দোকানের ম্যানেজার তানভীর আহমেদ রাব্বি (৩০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় প্রধান আসামি নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গীর সরকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার দেবীদ্বারে সন্ত্রাসবিরোধী নাশকতা মামলায় মো. রুহুল আমিন প্রকাশ রুবেল (৩৪) ও মো. কবির হোসেন (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাঁদের কুমিল্লা আদালতে পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানায় পুলিশের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।
মাঝে মধ্যেই হত্যার হুমকি পান বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর—খ্যাত অভিনেতা সালমান খান। তাই কড়া নিরাপত্তায় থাকেন তিনি। শুধু বাইরে চলা-ফেরার সময় নয়, সালমানের বাড়ির চারপাশেও মোতায়েন রয়েছে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা এক চালককে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সম্রাট মাহমুদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় সারা দেশে ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর আদাবর থানার হাজত থেকে পালানো মাদক মামলার নারী আসামি লাবনী আক্তারকে (২০) কেরানীগঞ্জের মধু সিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৭ ঘণ্টা ঢাকা ও আশপাশের থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।