চাঁদপুর জেলার বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৬ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
জরিমানা
গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১ এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহার ও অননুমোদিত রং দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি ধ্বংস করা হয়।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে বীজের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বীজ উন্মুক্তভাবে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পার্কিং ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট ভবন মালিককে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, দেওয়া হচ্ছে না কাউকে ছাড়। গত সেপ্টেম্বর মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান।
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্য তালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্সের আবেদন ছাড়াই কেক-বিস্কুট উৎপাদন করায় এক বেকারি মালিককে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা থেকে ইলিশ ধরে মজুতের অপরাধে দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
কক্সবাজার শহরে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।