বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতিতে। এই সংক্রমণ প্রতিরোধে জুলাইয়ের শেষে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
টিকা
করোনা সংক্রমণ রোধে আজ দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
করোনা থেকে সুরক্ষায় শিগগিরই ৫-১২ বছরের শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বাংলাদেশকে ফাইজারের আরো ৪০ লাখ রেডি টু ইউজ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র।এ নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়াল ৬ কোটি ৮০ লাখের বেশি।
ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সরকারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ রোববার (২৬ জুন)থেকে। আগামী ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরাধে ‘বুস্টার ডোজ সপ্তাহ’ শুক্রবার শেষ হয়েছে। তৃতীয় ডোজের এই গণটিকা কর্মসূচিতে মানুষের আগ্রহ ছিল কম। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেশব্যাপী প্রায় দেড় কোটি ডোজ দেওয়ার লক্ষ্য থাকলেও ৩৬ লাখের মতো মানুষ টিকা নেননি। তবে স্বাস্থ্য বিভাগের দাবি টার্গেট পূরণ হয়েছে।
কাউকে টিকা নিতে বাধ্য করা যেতে পারে না বলে এক পর্যবেক্ষণে বলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আদালত আরো বলেছে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে টিকাদানের শর্তও প্রত্যাহার করা উচিত।
টিকা কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা রিপোর্টকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটা করা হয়েছে।
বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদানের খরচের ক্ষেত্রে সরকারি হিসাব এবং বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি’র হিসাবের মধ্যে প্রায় ২২ হাজার কোটি টাকার ফারাক দেখা যাচ্ছে।
দেশে ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন। সেই হিসেবে দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ মানুষ করোনা টিকা সম্পন্ন করেছেন। এই সংখ্যা টিকা প্রয়োগে টার্গেট করা জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।