রোজা রেখে করোনাসহ যেকোনো ধরনের রোগের টিকা নিতে বাধা নেই। বিশ্বের জুমহুর তথা অধিকাংশ আলেম ও ইসলামী স্কলার ‘রোজা অবস্থায় টিকা নিতে সমস্যা নেই’ এই কথার ওপর একমত হয়েছেন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
টিকা
করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি আসন্ন রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদানে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সারাদেশে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ এবং সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের মানুষকে টিকা দিতে সরকারের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ (সিঙ্গেল ডোজ বা বা ডাবল ডোজ) যারা নিয়েছেন, তাদের বাংলাদেশ আসতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের টিকাগ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে করোনার টিকা দেবে না লিথুয়ানিয়া। সোমবার দেশটির ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন (এলআরটি) এ তথ্য জানিয়েছে।
‘এক দিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান’ কার্যক্রমে প্রথম ডোজ নেয়াদের দ্বিতীয় ডোজ প্রয়োগ আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একদিনে রেকর্ড এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে ।তিনি বলেন, বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে এরই মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ১১ লাখ। সবমিলিয়ে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।
করোনা টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি টিকা নিয়ে কোনো বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার এক দিনে দেশের ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গণটিকাদান কর্মসূচিতে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই করোনা টিকার প্রথম ডোজ নেয়া যাবে। এজন্য সারা দেশের টিকাদান কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে।