দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে চ্যাম্পিয়নশিপ টেবিলে এক ধাপ অবনতি হয়েছে স্বাগতিকদের।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
টেস্ট
কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এই প্রোটিয়া বোলার অজিদের ব্যাটিং লাইনআপকে বেশ চাপে ফেলে প্রথম চার ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে দারুণ সূচনা এনে দেন।
মিরপুরে বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে ৬৪ রান তুলে ফেলেছে তারা। ফলে প্রথম টেস্টে জয় পেতে সফরকারীদের প্রয়োজন ১০৬ রান, হাতে রয়েছে ১০ উইকেট।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে আবারও আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে বাংলাদেশ। এতে দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৬ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ড্র তে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। জয় হাতছাড়া করার পর এ নিয়েও সমালোচনাও হচ্ছে। তবে বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, টেস্ট ক্রিকেটে এমনটা হতেই পারে।
ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক জয়ের ১৯ পূর্তি হচ্ছে আজ। ২০০৫ সালের এই দিনে (১০ জানুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২২৬ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজেরা।
ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই দুয়ারে হাজির আরও একটি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ডি গ্রুপের কঠিন সূচি অপেক্ষা করছে টাইগারদের জন্য।
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হেনরিখ ক্লাসেন। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলা প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
টেস্টে ডেভিড ওয়ার্নারের জায়গায় কে ওপেন করবেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটে এটি নিয়ে আলোচনা এখন তুমুল। তার জায়গায় পরবর্তী টেস্ট ওপেনার হওয়ার লড়াইয়ে আছেন অনেকেই।