টসের সময় অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বললেন, ‘অসাধারণ অর্জন।’ অস্ট্রেলিয়ান অধিনায়কের এই কথায়ও আসলে পুরোপুরি ফুটে উঠল না সবকিছু। ন্যাথান লায়ন যে কীর্তিটি গড়লেন, টেস্ট ইতিহাসেই তো এটি অনন্য। টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে পারেননি আর কেউ।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
টেস্ট
অন্য ফরম্যাটগুলোতে পেসারদের নিয়ে আলোচনা করার সুযোগ থাকলেও টেস্টে তাদের নিয়ে বলার মতো তেমন কিছুই ছিল না। একাদশে পেসার যেন ছিল রাখার জন্যই রাখা! তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পেসাররা এখন টেস্টেও দাপট দেখাচ্ছে। একসাথে তিন পেসারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে আসা সেই কথাই বলে।
এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের শেষ দিনের রোমাঞ্চে দুই উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে বিশেষ কীর্তি গড়েছে অজি ক্রিকেটার উসমান খাজা। টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করেছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি আছে মাত্র ১২ জন ব্যাটসম্যানের।
বাজবল হচ্ছে কোচ ব্রেন্ডান ম্যাককালামের অধীনে ইংল্যান্ডের টেস্ট খেলার একটা দৃষ্টিভঙ্গি, যা খেলাটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ও উপভোগ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আর আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বছর খানেক পর সাদা পোশাক পরে মাঠে নামতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০৯ রানে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ভারত শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে। অজিদের কাছে কোনো পাত্তা না পাওয়া ভারতীয়দের অসহায়ের মতো খেলার আনুষ্ঠানিক সমাপ্তির অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না।
আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টের টিকিটের মূল্য আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। আগে থেকেই দলে নেই টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এবার অনিশ্চিত তামিম ইকবালও। দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পিঠের পুরোনো চোট।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনজুড়ে ভারতের বিপক্ষে এভাবেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বল— মোহাম্মদ শামির করা হাফভলি সোজা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টিভেন স্মিথ। সেটাই যেন পুরো দিনের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠল। দিন শেষ করেছে ৩ উইকেটে ৩২৭ রান।