ডেঙ্গু

ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুরোগে আক্রান্ত হওয়া কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ডেঙ্গু বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়।

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন।

প্রতীকী ডেঙ্গুরোগী নিয়ে গণঅধিকার পরিষদের মশারি মিছিল

প্রতীকী ডেঙ্গুরোগী নিয়ে গণঅধিকার পরিষদের মশারি মিছিল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের  ব্যর্থতার প্রতিবাদে মশারির ভেতরে প্রতীকী ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ে প্রতিবাদ মিছিল করেছে গণঅধিকার পরিষদের একাংশ।

চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪

চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। একই সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনায় আইভি স্যালাইনের স্বল্পতায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত

খুলনায় আইভি স্যালাইনের স্বল্পতায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত

খুলনায় তীব্র হয়েছে আইভি বা ইন্ট্রাভেনাস (শিরায় দেয়া) স্যালাইনের সঙ্কট। বাড়তি টাকা দিয়েও ফার্মেসিতে মিলছে না স্যালাইন। দুই-একটি দোকানে পাওয়া গেলেও রাখা হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ দাম।

সেপ্টেম্বরের ১৪ দিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

সেপ্টেম্বরের ১৪ দিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

সারাদেশে লাগামহীন ডেঙ্গু পরিস্থিতি। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছে, দেশের ইতিহাসে কোনো মাসের দুই সপ্তাহে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। এখন পর্যন্ত গড়ে এ মাসে প্রতিদিন ১৩ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।