ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গু
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার দুপুরে হাতে ক্যানোলা লাগানো একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এসময় সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে এবং মশার হাত থেকে বাঁচতে হলে মশারি ব্যবহার করতে হবে। ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। মশা মেরে শেষ করা যাবে না। নিজেরাও সচেতন হতে হবে।’ বৃহস্পতিবার গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৪৪ জন।বুধবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চেনা শত্রু ডেঙ্গু, তারপরও থামছে না মৃত্যুর মিছিল৷ ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত ৭৫২ জন মারা গেছেন৷ হাসপাতালে ঠাঁই মিলছে না রোগীর৷ আইসিইউ-এর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে যাচ্ছেন রোগীর স্বজনেরা৷ স্বজন হারিয়ে আহাজারিই শুধু সঙ্গী হয়েছে তাদের৷
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৫৬ জন রোগী।
‘মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে মাদারীপুর শিবচরে ওয়ালটন প্লাজা শিবচর শাখা ও পাঁচ্চর শাখা উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে জামালপুরের ইসলামপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে।
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই হাজার ৯৪৪ জন।