দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৮ জন।
ডেঙ্গু
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং নতুন করে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঝর্ণা রাণী নামে ৪৩ বছরের এ মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যুবরণ করেন।
ডেঙ্গুর প্রকোপ কমছেই না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
অভিনেতা নিলয় আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।
ডেঙ্গু মৌসুম শুরু মাত্র। এখনই সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। এটি একটি তীব্র সংক্রামক রোগ। মশার মাধ্যমে ছড়ায় বলে, আমাদের সব সময় চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত এক দিনে ২১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৫২ জন রোগী।
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১০ টায় হৃদয় মাঝি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়।
সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রওনক মৃধা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত কয়েকমাস ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সাভারে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটলো।
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকার পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।