তার

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কাঁচামাল ব্যবসায়ী সুমন আলী (৪৫) ও তার ছেলে ফাহিমকে (২৫) গুলি ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুরের মো. বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৫

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৫

চট্টগ্রামের মীরসরাইয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলি

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট এলাকা থেকে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসপি হাবিবুর রহমান। 

 

সিরাজগঞ্জে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

সিরাজগঞ্জে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

 

ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী

মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে হবে।

অনুমতি ছাড়াই তেরঙ্গা মিছিলের ঘোষণা সিজেপির, আবারও গ্রেফতারের আশঙ্কা

অনুমতি ছাড়াই তেরঙ্গা মিছিলের ঘোষণা সিজেপির, আবারও গ্রেফতারের আশঙ্কা

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগামীকাল শুক্রবার রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ‘তেরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছেন।