দাম

স্বর্ণে র দামে রেকর্ড, ভরিতে বাড়ল ৭ হাজার ৬৯৮ টাকা

স্বর্ণে র দামে রেকর্ড, ভরিতে বাড়ল ৭ হাজার ৬৯৮ টাকা

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে ৯৮ হাজার ৭৯৪ টাকা। আগামীকাল রোববার থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।

আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়ছে পেঁয়াজের

আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়ছে পেঁয়াজের

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাড়তে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। গত দু’দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে তিন থেকে চার টাকা করে বেড়েছে। রমজান মাস শুরু হলে আরো দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি

রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি

বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে এই মুরগির দাম দফায় দফায় বেড়ে ২৫০ টাকায় গিয়ে ঠেকেছে। খুচরা বিক্রেতারা বলছেন, এই মুরগির দাম আগে কখনও এতটা বাড়েনি। 

বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের

বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে দামি হিসেবে স্বীকৃতি পেয়েছে। অফসোর কনসাল্টিং ফার্ম নোমাড ক্যাপিটালিস্ট তাদের বার্ষিক তালিকায় বিষয়টি চূড়ান্ত করেছে। আর লুক্সেমবার্গের পাসপোর্ট দ্বিতীয় স্থানে রয়েছে। গত দুই বছর ধরে তারা ছিল প্রথম স্থানে।

দু’মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানোর চাপ

দু’মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানোর চাপ

দু’মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে তিনবার। প্রতিবারই গ্রাহক পার্যায়ে বাড়ানো হয়েছে শতকরা পাঁচভাগ করে। বিশ্লেষকরা বলছেন, দু’মাসে ১৫ ভাগ বলা হলেও বাস্তবে তার চেয়ে বেশি বেড়েছে।

বিদ্যুতের দাম তৃতীয় দফা বৃদ্ধি : লোডশেডিং থেকে কি মুক্তি মিলবে

বিদ্যুতের দাম তৃতীয় দফা বৃদ্ধি : লোডশেডিং থেকে কি মুক্তি মিলবে

বাংলাদেশে তৃতীয় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি মাসে মাসে বিদ্যুতের মূল্য সমন্বয়ের যে নীতি নেয়া হয়েছে, তারই আওতায় দু’মাসের মধ্যে তিনবার বিদ্যুতের দাম বাড়ানো হলো।

বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের টাকা তুলে নিচ্ছে সরকার : জি এম কাদের

বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের টাকা তুলে নিচ্ছে সরকার : জি এম কাদের

সরকারের হাতে টাকা না থাকায় ইউক্রেন যুদ্ধ ও আইএমএফের অজুহাত দিয়ে সরকার বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।