দাম

২০২২ সালে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে

২০২২ সালে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে

জাতিসঙ্ঘের দেখানো তথ্য অনুযায়ী, ডিসেম্বরে টানা নবম মাসে বিশ্বে খাদ্যের দাম হ্রাস পেয়েছে। তবে ২০২২ সালের পুরো বছরের খাদ্যের দাম রেকর্ড পরিমাণ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। 

ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দর বিধ্বস্ত

ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দর বিধ্বস্ত

ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সুদের হার বৃদ্ধি কিছুটা শ্লথ হয়ে আসায় বিনিয়োগ বাড়ছে মূল্যবান এই ধাতুতে। অন্যদিকে করোনার বিধি-নিষেধ আরও শিথিল করেছে চীন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ভর্তুকি হিসাবে ৫৬ হাজার ৮৬০ কোটি টাকা বরাদ্দের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে বিদ্যুতের শুল্ক বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তুলেছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সাদ্দাম হোসাইনকে সভাপতি এবং শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে

দামেস্কোতে ইসরাইলের রাতভর গোলাবর্ষণ

দামেস্কোতে ইসরাইলের রাতভর গোলাবর্ষণ

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইল রাতভর দামেস্কো এলাকায় কামানের গোলা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।গণমাধ্যম আরো জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ইইউ’র অস্ত্র গুদাম খালি হয়ে গেছে : জোসেফ বোরেল

ইইউ’র অস্ত্র গুদাম খালি হয়ে গেছে : জোসেফ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিতে গিয়ে ২৭ জাতির এ জোটের অস্ত্রভাণ্ডার অনেকটাই শূন্য হয়ে গেছে। এখন যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া অব্যাহত রাখতে হয় তাহলে সামরিক খাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে।

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি সহজের নির্দেশ

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি সহজের নির্দেশ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রোজায় ব্যবহৃত পণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের সরবরাহ বৃদ্ধি এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শ্রীপুরে তুলার গুদামের আগুন

শ্রীপুরে তুলার গুদামের আগুন

গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও তিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।