নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী, শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, ডাকাতি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দুই
রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন।
নিয়মিত খেলার সুযোগ না পেলে ক্যারিয়ারের স্বার্থে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।
ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভেঙে দুটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলা দুটি হচ্ছে রুহিয়া ও ভুল্লি।
লক্ষ্মীপুরের রামগঞ্জ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো হলো রামগঞ্জ উপজেলা ও পৌরসভা।
নওগাঁর নিয়ামতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১০ মিনিট পর ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
মোহাম্মদ কবির ও আমেনা বেগম। তাদের দুই সন্তান- নুর মোহাম্মদ আরাফাত (১০) ও দশ মাস বয়সী আবু বকর আরাব। মাত্র দুই দিনের ব্যবধানে দুই সহোদর হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যায়।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতা।