সর্বাত্মক লকডাউন দিয়েও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। ডেল্টা ভেরিয়েন্টের কারণে গত দেড় বছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের এমতাবস্থায় দেশব্যাপী কঠোর বিধি নিষেধ শেষ হচ্ছে ৫ আগস্ট। লকডাউন আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
ধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতাকে সপরিবারে হত্যার জন্য জিয়াউর রহমানকে পুনরায় অভিযুক্ত করে বলেছেন, ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটা একদিন বের হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ থেকে বাল্যবিবাহ দূরীকরণে বদ্ধপরিকর।
দেখতে দেখতে ৭ কোটি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার ফলোয়ারের সংখ্যা পৌঁছল নয়া মাইলস্টোনে। এই মুহূর্তে বিশ্বের আর কোনও রাজনৈতিক নেতা তাঁর ধারেকাছে নেই।
দেশের বয়স্ক কেউ যাতে টিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারিরা জনগণের শাসক নয় সেবক হিসেবে কাজ করবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
হাইতি পুলিশ সোমবার জানিয়েছে, তারা নিহত প্রেসিডেন্ট জোভেনাল মইসির নিরাপত্তা প্রধানকে গ্রেফতার করেছে। গত ৭ জুলাই প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হলো।
ব্যাপক আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট কাইস সাইয়েদ পার্লামেন্ট স্থগিত করে দিয়েছেন। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ সিরিজ জয় লাভে জয় করেছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।
গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শুক্রবার (২৩ জুলাই) রাতে বঙ্গভবন থেকে পাঠানো এক শোক বার্তায় এ শোক জানানো হয়। রাষ্ট্রপতি মরহুম ফকির আলমগীরের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।