গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপাহার আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের দায়ে পাঁচ সরকারি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে চলছে তদন্ত।উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে থাকা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ধান
করোনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘করোনায় দেশের অবস্থা খুব খারাপ’।মঙ্গলবার ভার্চুয়ালি শুনানির শুরুতে তিনি এ মন্তব্য করেন।
করোনা সংক্রণ রোধে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সালাম সালাম হাজার সালাম' গানের গীতিকার ফজল-এ খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
যশোর প্রতিনিধি:ভারতের কেন্দ্রীয় সরকার প্রধান ও রাজ্য সরকার প্রধান সহ রাজনৈতিক নেতাদের জন্য বাংলাদেশের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২৬০ কার্টুন আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।
দেশের অধিকাংশ জনগণকেই টিকার আওতায় নিয়ে আসার এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন মেনে চলে করোনা প্রতিরোধের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের (লকডাউন) তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ব্যবহার হয়েছে পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুনমীরপুর গ্রামের সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের দুই প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় (১৪) ও রুপার (১২) আঁকানো ছবি। সেই ছবির সম্মানী বাবদ তারা দু’জন পাচ্ছে দুই লাখ টাকা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মানী ঘোষণার চিঠি পেয়েছে তারা।
জেল-জরিমার মধ্যেই লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে মানুষ এবং ব্যাক্তিগত গাড়ির পরিমান বেড়েছে। শনিবার রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ি, মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিগত দু'দিনের তুলনায় লোকসমাগম কিছুটা বেশি লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিনা কারনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। অন্যথায় তাদের গ্রেফতার করছেন আইন-শৃংখলা বাহিনী।
শুক্রবার ভোর থেকে বৃষ্টি আর লকডাইনে রাজধানী আজ অনেকটাই ফাঁকা। ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে। ফলে গতকালের চেয়ে আজ রাস্তায় মানুষ, রিকশা ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে।