ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু করা হয়েছে।ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন ফরমেটে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে।
নাম
সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চারদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।
সিলেটে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী লোকজনকে উদ্ধারে কাজে যোগ দিয়েছে নৌবাহিনী। আজ শনিবার সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেছেন।সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরো বিস্তৃতি ঘটেছে।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের সবকটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এতে দুই জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।
কয়েক দিনের টানা বৃষ্টি ও অব্যহত পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার রাত থেকেই দ্রুত বাড়ছে পানি, বৃহস্পতিবার সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাঙ্কিপক্স ভাইরাসের নাম বদলাতে পারে। এ ব্যাপারে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাই উদ্যোগী হয়েছে। তারা জানিয়েছে, খুব শিগগিরই বিশেষজ্ঞদের সাথে কথা বলে ভাইরাসের নাম, তার দু’টি রূপের নাম এবং তা থেকে হওয়া রোগের নামও বদলানোর প্রক্রিয়া শুরু করেছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই অবিলম্বে মাঙ্কিপক্সের নতুন নাম ঘোষণা করা হবে।
কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ও হাট বাজারে পানি প্রবেশ করছে।