বাংলাদেশের সিলেট অঞ্চলের সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি হাওরের বাঁধ ভেঙ্গে হু হু করে পানি ঢুকছে। উপজেলা প্রশাসন বলছেন অধিকাংশ ধানই ইতোমধ্যে কৃষকরা তুলে ফেলতে পেরেছেন।
নাম
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক মুকুল খা ও তার ছেলে মাসুদ খা মারা গেছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
১ বৈশাখ ১৪২৯ শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান করবে। বাংলা বছরের প্রথম দিনটি বরণ করে নিতে নানান সাজে বাঙালিরা বেড়াতে বের হন এই দিনে, হাসি আনন্দে কাটিয়ে দেন সারাটা দিন।
ইবি প্রতিনিধি:লেক খননের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাছ কাটা শুরু হয়েছে। গতকাল থেকে মোট ১৫টি গাছ কর্তন করা হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে জানেন না এস্টেট অফিস। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর নির্দেশে কাজটি করা হয়েছে বলে জানা গেছে। খননের জন্য আরও কিছু গাছ কাটা হবে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে পাঁচটি পৃথক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় শাহীন মিয়া ও শৈলেন দাস পলাতক ছিলেন। বাকি তিন আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন । পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।
পশ্চিমা কর্মকর্তারা, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত সাতজন জেনারেলের নাম প্রকাশ করেছে এবং এই যুদ্ধে একজন জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে।
দক্ষিন কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার একটি ‘নামহীন ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা চালিয়েছে। আর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের উস্কানিমূলক ধারাবাহিক পরীক্ষার সর্বশেষ ঘটনা
রাজনীতির নামে অপরাজনীতি চাই না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মণি। তিনি বলেন, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রকল্পের অর্থ খরচ নিয়ে কিন্তু জনগণ খুবই সচেতন। জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন এ অর্থ অপচয় না হয়।’
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি৷ প্রস্তাবিত নামগুলো সোমবার প্রকাশ করা হয়েছে৷গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।