নাম

প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, টোঙ্গায় সুনামি

প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, টোঙ্গায় সুনামি

 প্রশান্ত মহাসাগরে বিশাল আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটার কারণে টোঙ্গায় সুনামি দেখা দিয়েছে। সমুদ্রের পানির নিচে থাকা এক বিশাল আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হওয়ার পর বিশাল ঢেউ সৃষ্টি হয়ে এ সুনামি ঘটে। 

ছাত্র-অছাত্র প্রশ্নে ইবির ক্রিকেট টুর্নামেন্টে তালগোল

ছাত্র-অছাত্র প্রশ্নে ইবির ক্রিকেট টুর্নামেন্টে তালগোল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুকাপ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে জটিলতার সৃষ্টি হয়েছে। ছাত্রত্ব না থাকার পরও দুইটি বিভাগের একজন করে খেলোয়াড় খেলায় অংশ নেওয়ায় টুর্নামেন্টটির সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

'মার্কিন অবিচারের প্রতীক' গুয়ান্তানামোর ২০ বছর পূর্তি

'মার্কিন অবিচারের প্রতীক' গুয়ান্তানামোর ২০ বছর পূর্তি

২০ বছর পর কেমন আছে গুয়ান্তানামো বে? মানবাধিকার বিশেষজ্ঞ থেকে শুরু করে ২০১৩ সালে যাকে এই জেলখানা বন্ধ করার দায়িত্ব দেয়া হয়েছিল, তাদের সাথে কথা বলে ডিডাব্লিউর এই প্রতিবেদন।

সুনামগঞ্জে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ রোববার(২জানুয়ারি) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ফরজ নামাজ না পড়লে যে গুনাহ

ফরজ নামাজ না পড়লে যে গুনাহ

মুফতি আসিম নাজিব: দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। যে যেখানেই এবং যে অবস্থাতে থাকুক— নামাজ অবশ্যই আদায় করতে হয়। কেউ অসুস্থ হলে কিংবা যানবাহনে থাকলে, তার নামাজেরও সুরত ও পদ্ধতি রয়েছে।

১০ ঘণ্টা করে বিমান ওঠানামা বন্ধ, ভোগান্তি হযরত শাহজালালের যাত্রীদের

১০ ঘণ্টা করে বিমান ওঠানামা বন্ধ, ভোগান্তি হযরত শাহজালালের যাত্রীদের

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে ১০ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। এছাড়া তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অংশ হিসাবে ডিসেম্বরের ১০ তারিখ থেকে আগামী তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকছে।

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

পরীমণির নারাজির আবেদন নামঞ্জুর

পরীমণির নারাজির আবেদন নামঞ্জুর

ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় পুলিশের দেয়া চার্জশিটের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির দেয়া নারাজির আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে পরীমণির এ আবেদন নামঞ্জুর করা হয়।