নির্বাচন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করবে যুক্তরাষ্ট্র

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। কিভাবে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, ইউএসআইডি বাংলাদেশের সুশীল সমাজের সাথে কাজ করবে।

কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি : সিইসি

কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি : সিইসি

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ফরিদপুর-২ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর-২ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ব্রাজিলে লুলা প্রেসিডেন্ট নির্বাচিত

ব্রাজিলে লুলা প্রেসিডেন্ট নির্বাচিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুই ইনাসিও লুলা ডি সিলভা। গতকাল রোববার অনুষ্ঠিত ফিরতি নির্বাচনে তিনি ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন।

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন বাইডেন

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার দেশটির মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচন শুরুর আরো এক সপ্তাহ বাকী। এর আগেই শনিবার পূর্বাঞ্চলীয় ডেলাওয়্যার রাজ্যের নিজ শহর উইলমিংটনে তিনি ভোট দিলেন। এ সময়ে নাতনী নাতালি তার সঙ্গে ছিলেন। নাতালি এই প্রথমবারের মতো ভোট দেন।

১ নভেম্বর ফের নির্বাচন : জয়ী হবেন নেতানিয়াহু!

১ নভেম্বর ফের নির্বাচন : জয়ী হবেন নেতানিয়াহু!

ইসরাইলে আগামী ১ নভেম্বর জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। চার বছরের মধ্যে এটি হবে পঞ্চম নির্বাচন। আর এই নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় হলো, সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার ফিরতে পারবেন কিনা।

৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান খান

৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না। একইসাথে তার নির্বাচনী আসনটিও শূন্য ঘোষণা করা হয়েছে।

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

মালয়েশিয়ায় আগামী ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো।