ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২ কোটি ভোটারের আস্থা আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর। তিনি বলেছেন, ‘যেসব দল ইভিএমের বিরোধিতা করে, তারাও অন্তরে বিশ্বাস করে ইভিএম ভালো।’ এ ছাড়া আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে করেন তিনি।
নির্বাচন
রংপুর জেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাইয়ে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লন্ডনে তার বড় ভাই এবং ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের সাথে বৈঠক করে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত পোষণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধুমাত্র আওয়ামী লীগের সময়েই নিরপেক্ষ নির্বাচন হয়।’ একইসাথে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতেও সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ আমলেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে
বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে, দেশের আইন মানে তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর চলমান আন্দোলনের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।
নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে যাবার সময় গণমাধ্যম কর্মীদের বাধা অথবা লাঞ্ছিত করলে সর্বোচ্চ ৩ বছরের সাজার বিধান রেখে আরপিও সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
দেশের ৬০টি জেলা পরিষদের আসন্ন চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ৬১ জেলার প্রার্থী চূড়ান্ত করার কথা থাকলেও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীর নাম এখনও ঠিক করা হয়নি।
নির্বাচনে জালিয়াতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।