চার দলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার নিয়োগ পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করেছেন আপিল বিভাগ।
নির্বাচন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তিনি বলেন, আইন অনুযায়ী তাদের সহায়তা নেয়া হবে।
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মৃত্যু বরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর ১টায় দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হলে জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৭ অক্টোবর ৬১টি জেলা পরিষদের (জেলা পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনে সব দলের বিশেষত: প্রধানতম রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশিত এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করার জন্য তাদের আন্তরিক আহবান শেষ অব্দি বহাল থাকবে।
ইসরাইলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ফায়দা হাসিল করতে শুক্রবার গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্লেষকেরা এমনটাই মনে করছেন। ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি মেয়ে, ২৩ বছর বয়স্কা এক নারী এবং ইসলামিক জিহাদের সামারিক শাখার এক কমান্ডার রয়েছেন।
ইরাকের লোকপিম মুসলিম ব্যক্তিত্ব মুক্ততাদা আল-সদর পার্লামেন্ট ভেঙে দেয়া এবং আগাম নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগদাদের জাতীয় পার্লামেন্ট ভবনে অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার জন্য তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।