নিহ

মিরসরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত

মিরসরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজারবাইজানের সাথে সংঘর্ষে ৫০ আর্মেনীয় সৈন্য নিহত

আজারবাইজানের সাথে সংঘর্ষে ৫০ আর্মেনীয় সৈন্য নিহত

দুই বছর আগে চলা যুদ্ধের পর আবারো বড় ধরনের সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। আর্মেনিয়া মঙ্গলবার জানিয়েছে, এ সংঘর্ষে তাদের ৫০ জনের মতো সৈন্য নিহত হয়েছে। এদিকে রাশিয়া জানিয়েছে, তারা দেশ দুটিকে দ্রুত অস্ত্রবিরতিতে সম্মত করতে পেরেছে।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১২ জন

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১২ জন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায়  আলী হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

চাঁদপুর জেলার কচুয়ায়  ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।দুপুরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা  স্কেবেটরের সাথে যাত্রীবহী বাসের  সংঘর্ষে  দুজনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছে ।  বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।