ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়াপন্থী এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার বাহিনী এ অঞ্চল দখল করে নেয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ ত্যাগ করে মস্কোর বশ্যতা স্বীকার করেন। তিনি সেখানের সাবেক ডেপুটি ছিলেন। সোমবার রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নিহ
গোপালগঞ্জ জেলায় আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইরাকের রাজধানী বাগদাদে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার সমর্থকেরা বাগদাদের গ্রিন জোনে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।
যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বিতাড়িত হওয়া এক ব্যক্তি অন্য পাঁচ ভাড়াটিয়াকে গুলি করেছে। এতে তিনজন মারা গেছে। তাদের বাইরে বের করার জন্য রোববার সকালে ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরলয়া নামক স্থানে রোববার রাত ৯টার দিকে ট্রাক চাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। মৃত,বিকাশ চন্দ্র সরকার কক্সবাজারে ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরায় লরিচাপায় কাজী মাসুদ (৩৮) নামে একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাওরে আজ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।
শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
পাকিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭ জনে। এছাড়া এতে লাখ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার সময়গৃহবধুর কোলে ১ বছর বয়সী কন্যা সন্তান ছিল। কিন্তু শিশুটি অক্ষত রয়েছে।