ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের ১০টি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার ভোরে এসব ক্যাম্পে আগুন দেবার ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ।
নৌকার
নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ আজমকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সরকারি তিন কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের লিখিত অভিযোগের পর একজনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
জামালপুর-৫ সদর আসনের রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালীবাড়ীতে নৌকা প্রতীকের প্রচার কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের তিন কর্মীর তিনটি মটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ।
মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যা ও আরেকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইসহ তার দুই অনুসারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দির চৌধুরী নয়ন নিবার্চনি মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা নৌকায় মার্কায় ভোট দিলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়ন।
নানা নাটকীয়তার জন্ম দেওয়া চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের খাদিজাতুল আনোয়ার নির্বাচনের মাঠে টিকে আছেন।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনি ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টঙ্গীতে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় নৌকার ২২ সমর্থকের নামে মামলা হয়েছে।