দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদরের আংশিক ও কালিয়া উপজেলা) আসনে প্রতীক বরাদ্দের পরদিন নৌকার প্রার্থী স্বামীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। তিনি এ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী।
নৌকার
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিফল হয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ। কিন্তু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সে আবেদনে সাড়া দেননি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে রিটার্নিং অফিসার কতৃক নৌকার প্রার্থীর বৈধতার বিরুদ্ধে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে শুনাতি ঋণখেলাপীর অভিযোগে নৌকার প্রার্থিতা বাতিল হয়ে হয়ে যায়।
কিশোরগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রবিবার তার প্রতিনিধি আইনজীবী কাজী নাজমুল হক নিজাম আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। পরে তাদের প্রথমবারের মতো সতর্ক করে এই শোকজ থেকে অব্যাহতি দেন আদালত।
কক্সবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের হয়ে প্রচারণায় অংশ নেওয়াসহ নানা অভিযোগে ভান্ডরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাঁচটি সংসদীয় আসনের জেলা গাজীপুর। এ পাঁচটি আসনের মধ্যেই তিনটিতেই নারীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।