ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই এবার দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পাঠানোর ব্যবস্থাও করছে রাজ্য সরকার। এবার কোভিড রোগীদের জন্য রান্না করা খাবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল সরকার। রবিবার বাংলার গর্ব মমতা টুইটারে হ্যান্ডেল থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
পশ্চিমবঙ্গ
ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রন ও করোনা বাড়ার প্রেক্ষিতে আংশিক লকডাউন চালু হচ্ছে সোমবার থেকে। রাজ্যের সমস্ত স্কুল - কলেজ - বিশ্ববিদ্যালয় পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
নতুন বছরে করোনার তৃতীয় ঢেউয়ের মুখে ভারতের পশ্চিমবঙ্গ৷ এরইমধ্যে বিধি ভেঙে বর্ষবরণে মেতে উঠেছে বাঙালি৷ অথচ কোভিড সংক্রমণ দৈনিক ৩৫ হাজার ছুঁতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের৷
ভারতে ধর্মীয় মেরুকরণের কথা নিয়ে চলছে বিস্তর, অনেকে বলছেন বিশেষত রাজনৈতিক দলগুলোর প্রচ্ছন্ন উদ্দীপনায় তা মাথা চাড়া দিচ্ছে।
সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তিনজনের দেহ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়।
ভারতের ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ তিন দিন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বাংলাদেশ দীর্ঘ দিন ধরে অভিযোগ করছিল। এবার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও একই অভিযোগ উঠে এলো। বিএসএফ-এর এখতিয়ার বাড়ানোর প্রশ্নে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক তাপস রায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে বিএসএফ-এর বিরুদ্ধে সীমান্তহত্যা, গুম, অপহরণের অভিযোগ তুললেন। যা নিয়ে বুধবারও উত্তপ্ত বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গে কয়েক মাস আগেই দিনহাটায় বিধানসভা নির্বাচনে বিজেপি-র কাছে হেরে গেছিল তৃণমূল। সেই কেন্দ্রের উপনির্বাচনে আগেরবার হেরে যাওয়া প্রার্থী উদয়ন গুহ জিতেছেন এক লাখ ৬৩ হাজার পাঁচ ভোটে। গোসাবায় তৃণমূল জিতেছে এক লাখ ৪১ হাজারেরও বেশি ভোটে। গতবার শান্তিপুর জিতেছিল বিজেপি।
ভারতের পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। কীভাবে ক্লাস হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছাত্র-শিক্ষক মহলে।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এখন স্বাস্থ্যবীমা কার্ড বাধ্যতামূলক৷ এই নির্দেশনার বিরোধিতা করে চিকিৎসকদের সংগঠনগুলি বলছে, এর ফলে বিনামূল্যের সরকারি স্থাস্থ্যসেবা থেকে সাধারণ নাগরিকরা বঞ্চিত হবেন৷