ভারতের পশ্চিমবঙ্গে এক বছরের জন্যে তামাকজাত গুটখা এবং পানমশলা বিক্রি নিষিদ্ধ হচ্ছে। এর আগেও রাজ্যে একবার তামাকজাত গুটখা এবং পানমশলা বিক্রি নিষিদ্ধ হয়েছিল। কিন্তু, সেবার দেদার এই নেশার সামগ্রী বিক্রি হত ঘুরপথে। এবারও নবান্ন কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
পশ্চিমবঙ্গ
আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ খোলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে তিনি এ ঘোষণা দেন।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টি হচ্ছে। দার্জিলিংয়ে ধস। জলপাইগুড়িতে বন্যা। রাস্তার উপর তিস্তার জল।দুইদিনে শুধু দার্জিলিং পাহাড়েই বৃষ্টি হয়েছে ৪০০ মিলিমিটার। সোমবার থেকে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সড়ক যোগাযোগ।
পুজোর সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে করোনার পরিমাণ বাড়তে শুরু করেছিল। পুজোর পর দেখা যাচ্ছে একেকটি জেলায় দেড় থেকে দুই শতাংশ করে করোনা সংক্রমণের বৃদ্ধি ঘটেছে।
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।
করোনা মহামারির কারণে দেড় বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ থাকা স্কুলেগুলোতে বিপুল সংখক শিক্ষক পদ শূণ্য৷ আর তাই প্রশ্ন উঠেছে, স্কুল খোলার পর পাঠদানে কতোটা সক্ষম হবে প্রতিষ্ঠানগুলো৷
উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার দশম রাউন্ড শেষে ৩১ হাজার ৬৪৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে করে ক্রমেই তার সাথে ভোটের ব্যবধান বাড়ছে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার তৃতীয় রাউন্ড শেষে ৬ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ৩ হাজার ৮২৮।
গোটা ভারতেরই নজর ছিল ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে দ্বিতীয় পরীক্ষা।