এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম সিরিজ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
পাকিস্তান
দুই দিনের পাকিস্তান সফরে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাকিস্তান সফর করবেন বেয়ারবক।
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা খুবই কঠিন।তিনি জানিয়েছেন, রাশিয়া যদি তাদের সস্তায় তেল দিতে চায় এবং এই তেল কেনার ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে না হয়, তাহলে তিনি ওই প্রস্তাব বিবেচনা করবেন।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইমরান খানের দল দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের চূড়ান্ত তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার দল ও ক্ষমতাসীন পিএমএল-এন পর্দার অন্তরালে আলোচনা চালাচ্ছে।
পাকিস্তানি একজন নারী যিনি ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগের সময়, যা দেশভাগ বলে পরিচিত, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, ৭৫ বছর পর তিনি তার ভারতীয় ভাইদের সাথে এই প্রথমবারের মতো মিলিত হয়েছেন।
মহামারি আর ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেখা দেওয়া গভীর অর্থনৈতিক সংকট মোকাবিলায় পাকিস্তানের সরকার ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র আওতায় ৩৮টি অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
আগাম নির্বাচন নয়, বরং সাংবিধানিক মেয়ার পূর্ণ করবে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার। অর্থাৎ এই সরকার ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকছে। জোট শরিকদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বহু নাটকীয়তার পর প্রায় তিন সপ্তাহ আগে অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ খুইয়েছেন ইমরান খান। সাবেক এই ক্রিকেট তারকা এখন ব্লাসফেমি মামলার মুখেও পড়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লাহোর সফরের সম্প্রচারে বিঘ্ন হওয়ায় দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভির ১৭ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাপটপের অভাবে ওই অনুষ্ঠান সম্পচারে বিঘ্ন ঘটে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানকে আট বিলিয়ন ডলারের বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের রুগ্ন অর্থনীতির জন্য এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।