পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের শেষ মুহূর্তে মন্ত্রিসভা ও বিভিন্ন সংস্থার সদস্যরা গতকাল ইমরান খানের সাথে দেখা করে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
পাকিস্তান
পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান ক্ষমতায় এসেছিলেন ২০১৮ সালের জুলাইয়ে নির্বাচনের মাধ্যমে। তখনও দেশটির সেনাবাহিনীর ভূমিকা তার বিজয়ের পথ তৈরি করে দিয়েছে- এমন কথাই প্রচলিত ছিল।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরিফ। তিনি বর্তমানে পার্লামেন্টে বিরোধী জোটের নেতৃত্বে রয়েছেন। তিনি আবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। তবে ৭০ বছর বয়স্ক শাহবাজ রাজনীতিবিদের চেয়ে প্রশাসক হিসেবে বেশি কার্যকর বলে পরিচিত।
পাকিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সব পর্যায়েই নতুন মুখ দেখা যেতে পারে। অনাস্থা ভোটে হেরে ইমরান খান সরকারের পতন হয়েছে। খুব সম্ভবত পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই দেশটির পার্লামেন্টে আয়োজিত অনাস্থা ভোট বাতিল করে সাধারণ নির্বাচন চাইলেও আদালতের নির্দেশে তা সম্ভব হয়নি।
পাকিস্তানের আইন ও তথ্য বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আগামী সপ্তাহে পেছাতে পারে। যদিও শনিবার পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। শুক্রবার তিনি এমন তথ্য দিয়েছেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে ভোট হতে হবে। আগামী শনিবার অর্থাৎ ৯ এপ্রিল ইমরানের বিরুদ্ধে এ অনাস্থা ভোট হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, নতুন করে সরকার গঠন করার সময় তিনি আর কোনো দলের সাথে কোয়ালিশন গঠন করতে চান না।
পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা আটকে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে শুনানি এখন চলছে তার রায়ের ওপরই নির্ভর করছে ইমরান খানের ভবিষ্যৎ।
রাশিয়া অভিযোগ করেছে, পাকিস্তানে যুক্তরাষ্ট্র 'নির্লজ্জ হস্তক্ষেপ' করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।