পাবনা

পাবনা গণপূর্ত দপ্তরে ঠিকাদার আওয়ামী লীগ নেতাদের অস্ত্রের মহড়া

পাবনা গণপূর্ত দপ্তরে ঠিকাদার আওয়ামী লীগ নেতাদের অস্ত্রের মহড়া

পাবনা প্রতিনিধি: পাবনায় গণপূর্ত বিভাগের কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। পেশায় ঠিকাদার, আওয়ামী লীগের স্থানীয় নেতারা কেন এমন কান্ড ঘটিয়েছেন সে বিষয়ে মুখ খুলছেন না গণপূর্ত বিভাগে কর্মরতরা। করেননি লিখিত অভিযোগও। 

করোনায় আক্রান্ত, একাই বগি নিয়ে ঢাকায় গেলেন ট্রেন পরিচালক

করোনায় আক্রান্ত, একাই বগি নিয়ে ঢাকায় গেলেন ট্রেন পরিচালক

পাবনা প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত এ রেল কর্মকর্তাকে ঢাকায় পাঠানোর জন্য খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেসে আলাদা একটি বগি যুক্ত করা হয়। কোয়ারেন্টাইন কোচ হিসেবে যুক্ত এ বগিতে একাই ঢাকার উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম।

ফেরি সংকটে কাজিরহাট-আরিচা ঘাটে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৫ শতাধিক যানবাহন

ফেরি সংকটে কাজিরহাট-আরিচা ঘাটে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৫ শতাধিক যানবাহন

পাবনা প্রতিনিধি: যশোর থেকে মালবোঝাই ট্রাক নিয়ে ঢাকায় যাবার জন্য পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে বৃহস্পতিবার রাতে পৌঁছান ট্রাক চালক আসিফ হোসেন। শবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারেননি এ ট্রাক চালক। 

বাবা জেলে, ইয়াবাসহ মা-ছেলে আটক

বাবা জেলে, ইয়াবাসহ মা-ছেলে আটক

পাবনা প্রতিনিধি  : পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় মাদক মামলায় জেলে থাকা হোসেন আলীর (৪৭) স্ত্রী আজিরুন আক্তার (৩৮) এবং ছেলে আশিক আলীকে (২১) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণার অপরাধে ৮ দালাল আটক

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণার অপরাধে ৮ দালাল আটক

পাবনা প্রতিনিধি

পাবনার গোয়েন্দা পুলিশ পাবনা আড়াইশ’ শয্যা হাসপাতাল কাম পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে ৮ জন দালালকে আটক করেছে।

পাবনা পুলিশ সুপারের বলিষ্ঠ ভূমিকা বিভাগীয় পর্যায়ে পাবনা জেলা পুলিশের শীর্ষ স্থান অর্জন

পাবনা পুলিশ সুপারের বলিষ্ঠ ভূমিকা বিভাগীয় পর্যায়ে পাবনা জেলা পুলিশের শীর্ষ স্থান অর্জন

পাবনা প্রতিনিধি

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর বলিষ্ঠ নেতৃত্বে তার অধীনে এগারটি থানার ঝাঁক ঝাঁক পুলিশ জেলাবাসীর কল্যাণে কাজের মূল্যায়ন কতটুকু তা বিভাগীয় সভায় প্রমাণিত।

পাবনার সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

পাবনার সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

পাবনা প্রতিনিধি  : দুর্বৃত্তরা পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের কালুকাটা মাঠের মধ্যে অটোবাইক চালক সেলিম হোসেন(২৫)কে নির্দয়ভাবে হত্যার পর ব্যাটারী চালিত অটোবাইকটি নিয়ে গেছে।

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পাবনা প্রতিনিধি  : পাবনায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তাদের একজনের নাম বাচ্চু মিয়া (৩০) ও শাকিল (৩২)।

পাবনায় বালুর নিচে চাপা পড়া শিশুটি ৪৮ ঘন্টায়ও উদ্ধার হয়নি

পাবনায় বালুর নিচে চাপা পড়া শিশুটি ৪৮ ঘন্টায়ও উদ্ধার হয়নি

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় যমুনা নদী থেকে পাইপের মাধ্যমে পুকুর ভরাটের সময় আসাদুল্লাহ (৬) নামের শিশুটি নিখোঁজের  ৪৮ ঘন্টা পরও ঊদ্ধার হয়নি। শিশুটি সোমবার বালুর নিচে চাপা পড়ার আশঙ্কা করা হলেও নিখোঁজের বিষয়টি অন্যদিকে মোড় নিতে যাচ্ছে চ্ছ বলে এলাকাবাসীর সন্দেহ। সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।