পাবনা

ঈশ্বরদীতে ব্যবসায়ী শাকিল হত্যা রহস্য উদঘাটন: ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া

ঈশ্বরদীতে ব্যবসায়ী শাকিল হত্যা রহস্য উদঘাটন: ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর বহুল আলোচিত কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদ ওরফে ভোলা (৩৫) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ হত্যা রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করতে সমর্থ হয়েছে। বুধবার পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এক প্রেস ব্রিফিং এ ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া এবং এককভাবে সম্পত্তি ভোগের লালসায় কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।

ইছামতি নদী খননের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, স্মারকলিপি পেশ

ইছামতি নদী খননের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, স্মারকলিপি পেশ

ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের তারিখ ঘোষণা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের তারিখ ঘোষণা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতোপূর্বে স্থগিতকৃত ও বিশেষ পরীক্ষাসমূহ আগামী ১৫ জুন থেকে এবং অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষাসমূহ আগামী ২৬ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্ব-শরীরে ক্যাম্পাসে উপস্থিতিতে অথবা অনলাইন এ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্বাস্থ্য ঝুঁকির মধ্যে খুলনা বিভাগের ছয় জেলায় অবৈধ সীমান্ত অতিক্রম

স্বাস্থ্য ঝুঁকির মধ্যে খুলনা বিভাগের ছয় জেলায় অবৈধ সীমান্ত অতিক্রম

পাবনা প্রতিনিধি: খুলনা বিভাগের ছয় জেলার বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি পয়েন্ট  ব্যবহার করে আসছে। ছয়টি সীমান্ত জেলা হল-যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা।

পাবনায় হিজড়াদের ১২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু

পাবনায় হিজড়াদের ১২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু

পাবনা প্রতিনিধি: পাবনায় হিজড়া জনগোষ্টির জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৩০ মে ) পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে জেলা সমাজ সেবার আয়োজনে ১২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

ঈশ্বরদীতে শয়ন কক্ষ থেকে কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ঈশ্বরদীতে শয়ন কক্ষ থেকে কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী থানা পুলিশ এক কাপড় ব্যবসায়ীর মৃতদেহ তার নিজ শয়ন কক্ষ থেকে ঊদ্ধর করেছে। আটক করা হয়েছে নিহতের স্ত্রী মীম খাতুন ও তার শ্যালক সাব্বিরকে।  শুক্রবার রাত ১১টার দিকে শহরের মাহাতাব কলোনী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পাবনায় ‘নিউক্লিয়ার মেডিসিন সেন্টার’ এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে

পাবনায় ‘নিউক্লিয়ার মেডিসিন সেন্টার’ এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে

এম মাহফুজ আলম, পাবনা: দেশে চিকিৎসা ব্যবস্থাকে যুগোপযোগী ও তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবাকে আরও একধাপ এগিয়ে নিতে পাবনা ও কুষ্টিয়াসহ আট জেলায় নতুন করে ৮টি ইনিস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ‘নিউক্লিয়ার মেডিসিন  সেন্টার’ এর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

টিকা কার্যক্রম পাবনায় বন্ধ: দ্বিতীয় ডোজ বঞ্চিত ৩৫ হাজার, ১ম ডোজ পায়নি ৮২ হাজার

টিকা কার্যক্রম পাবনায় বন্ধ: দ্বিতীয় ডোজ বঞ্চিত ৩৫ হাজার, ১ম ডোজ পায়নি ৮২ হাজার

এম মাহফুজ আলম, পাবনা: টিকা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র বন্ধ। পাবনা শহরের পৈলানপুর এলাকার স্কুল শিক্ষক মুসলিমা খাতুন ২৫০-শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নেন মার্চের ১৮ তারিখ। হিসাব অনুযায়ী মে মাসের তৃতীয় সপ্তাহেই পাওয়ার কথা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।