ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত ১১ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাক শ্রমিকরা। গত কয়েকদিনের টানা অস্থিরতার পর মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা দিতে যাচ্ছে।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
পোশাক শ্রমিক
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই বাসে আগুন দিয়েছে আন্দোলনকারী ‘পোশাক শ্রমিকরা’।মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর পোড়াবাড়ী কমান্ডার মেজর আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
গাজীপুরে ৬ দিন পর পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ফলে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে কর্মচাঞ্চল্য ফিরেছে।
বেতন বৃদ্বির দাবিতে আজও মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সড়িয়ে দিয়েছে। নিরাপত্তা জোরদারে মাঠে আছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এবার গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা।
সাভারের আশুলিয়ায় সর্বনিম্ন মজুরির দাবিতে সড়কে নেমে কয়েকটি কারখানায় কয়েক হাজার শ্রমিকের মধ্যে অসন্তোষের দেখা গেছে। এ ঘটনায় শ্রমিকদের সরিয়ে নিতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ মন্ডল (১৯) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জরিপ ফলাফলের ভিত্তিতে পোশাক শিল্পে সর্বনিম্ন গ্রেডে ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। দুজন উপার্জনক্ষম ব্যক্তিকে সামনে রেখে একটি পরিবারের ন্যূনতম খরচ হিসেবে করে এ প্রস্তাবনা দেয়া হয়েছে।
নিম্নতম মজুরি ২৩ হাজার টাকাসহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন পোশাকশ্রমিকরা। রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।