পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
ফিলিস্তিন
গাজা থেকে ফিলিস্তিনিদের ছোড়া রকেটে তেল আবিবের কাছে এক শহরে এক ইসরায়েলি নিহত হয়েছেন। আর্মি রেডিওকে ইসরায়েলি কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৭ জন নিহতের পর পাল্টা- এ আক্রমণ চালায় ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনি ‘নাকবা’র স্বীকৃতি দাবি করে একটি রেজুলিউশন পেশ করেছেন মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালিব।বুধবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেসেন্টিটিভসে এ প্রস্তাব উত্থাপন করেন তিনি।
ইসরাইলি বাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর কাছে এ হত্যার ঘটনা ঘটে।
অর্থাভাবে ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আগামী মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। ফিলিস্তিনি অঞ্চলে কাজ করা ডব্লিউএফপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার এ কথা বলেছেন।
ফিলিস্তিনের নাবলুস শহরে ইসরাইলী সেনাবাহিনী হামলা চালিয়েছে। এ সময় তাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।
ইসরাইলি সহিংতার বিরুদ্ধে টানা ৮৭ দিনের অনশনের পর মার গেছেন ৪৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনান।ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে খাদের আদনানকে কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর প্রচার করে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলার পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) গভীর রাতে ইসরায়েলি বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামক অভিযানের মাধ্যমে গাজায় বিমান হামলা চালায়।
ইসরাইলি উগ্রপন্থীরা জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। জেরুসালেমে সরকারপন্থী বিক্ষোভকারীদের সামনে দিয়ে চলাচলকারী ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের ওপর এই হামলা চালানো হয় বলে স্থানীয় মিডিয়ার মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ইসরাইলি পুলিশ জানিয়েছে। পুলিশ হামলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতারও করেছে।
ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনের একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনের হাওয়ারা শহরে এ ঘটনা ঘটে।