অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সী শিশু ফারুক আবু আবুল-নাজা।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
ফিলিস্তিন
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন ইস্যুতে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে।
দুই দিন আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনের একটি গোষ্টীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তারপরে এই ঘটনা।ইসরায়েল জানিয়েছে, তারা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপত্যকায় একটি বাড়ি ঘিরে ফেলে। তারা ওই বাড়িতে তল্লাশি চালানোর জন্য গেছিল।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চলাকালে শনিবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনী কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে অবৈধ ইহুদি বসতকারীরা প্রবেশ করে ইসরাইলি পতাকা টাঙিয়ে দিয়েছেন।
জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক সপ্তাহ ধরেই চলছে ইসরায়েলের আগ্রাসন। এমনকি আজ শুক্রবারও ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে ৩১ ফিলিস্তিনি। জেরুজালেম ইসলামিক ওয়াকফর দাবি, এর মধ্যেও সব বাধা অতিক্রম করে রমজানের তৃতীয় জুমায় আল আকসায় হাজির হয়েছিল দেড় লাখ ফিলিস্তিনি।
ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত বক্সার বিলি দিব। একইসাথে তাদের ওপর ইসরাইলের দখলদারিত্ব ও সীমালঙ্ঘনের বিষয়ে কথা বলারও অনুরোধ জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনের ভারতীয় মিশনের প্রধান মুকুল আরিয়ার লাশ রোববার মিশনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৩৬ বছর বয়সী আরিয়ার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যে সকল অপরাধ করছে তা বর্ণবাদের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে এ আন্তর্জাতিক সংস্থাটি।