বন

৬০ দিনের মধ্যেই প্রকাশ হবে ১৭তম নিবন্ধনের ফল

৬০ দিনের মধ্যেই প্রকাশ হবে ১৭তম নিবন্ধনের ফল

১৬তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করতে এক বছর সময় লেগেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সদ্য শেষ হওয়ার ১৭তম নিবন্ধন পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করার টার্গেট নিয়েছে প্রতিষ্ঠানটি।

পাবনায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ ১২ জন আহত

পাবনায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ ১২ জন আহত

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার  হেমায়েতপুর ইউনিয়নে মঙ্গলবার আধিপত্য বিস্তার ও বর্ধিত সভায় বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জনসহ অন্তত: ১২ জন আহত হয়েছেন।  ইউনিডনের চরবাঙ্গাবাড়িয়া মুজিব বাধ এলাকায়এ ঘটনা ঘটে।

পাকিস্তানজুড়ে বন্ধ ফেসবুক, টুইটার ও ইউটিউব

পাকিস্তানজুড়ে বন্ধ ফেসবুক, টুইটার ও ইউটিউব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে এরইমধ্যে রাজধানীতে ১৪৪ ধারা জারি হয়েছে। 

জামালপুর বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

জামালপুর বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

জামালপুর শহরে বন্ধু চাঁন মিয়ার ছুরিকাঘাতে হাবিল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পেশায় রঙমিস্ত্রি ছিলেন।

লঘুচাপটি রূপ নিয়েছে নিম্নচাপে, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

লঘুচাপটি রূপ নিয়েছে নিম্নচাপে, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’।সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। 

নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ভারী বৃষ্টির পর বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা।

৩ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

৩ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ১৫ মে রাষ্ট্রপতি শপথের পর প্রথমে নিজ জেলা পাবনায় তিন দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাবনা জেলার সফরসূচী প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে ব্যাপক আয়োজনে নাগরিক সংবর্ধনা প্রদানের প্রস্তুতি নিয়েছে পাবনাবাসী।

আবারো বন্দুক নিয়ন্ত্রণের আহ্বান জানালেন বাইডেন

আবারো বন্দুক নিয়ন্ত্রণের আহ্বান জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেক্সাসের একটি মলে বন্দুকধারীসহ নয়জন নিহত হওয়ার প্রেক্ষাপটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস করার জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন।

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

বরগুনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাণ্ডের রায় দিনে আদালত।একই সঙ্গে ২০ হাজার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন আদালত

ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করবে ডব্লিউএফপি

ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করবে ডব্লিউএফপি

অর্থাভাবে ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আগামী মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। ফিলিস্তিনি অঞ্চলে কাজ করা ডব্লিউএফপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার এ কথা বলেছেন।