ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসায় সোমবার (৮ মে) সকাল থেকে মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
বন
দেশীয় তামাক শিল্প ও বিড়ি শিল্প রক্ষায় চার দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে তামাক চাষী, ব্যবসায়ী ও বিড়ি শ্রমিকরা। রোববার বেলা ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতারা রাজ্যাভিষেকের জন্য ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলাকে অভিনন্দন জানিয়েছেন। ‘সহযোগিতা’ ও ‘শান্তি’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চীন।
কক্সবাজারের চকরিয়ায় বনদস্যুদের হামলায় চার বনকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।শনিবার (৬ মে) রাত ৮টার দিকে ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী রির্জাভপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী আজ জাতীয় সংসদ লেকে সৌখিন মৎস্য শিকারীদের জন্য বড়শি দ্বারা মাছ-ধরা কার্যক্রমের উদ্বোধন করেন।
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোমিনুল ইসলাম ওরফে টিপুকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব। টিপু গ্রেফতার এড়াতে প্রথমে ঢাকার বাইরে চলে যান এবং পরে দীর্ঘ সময় তাবলীগের চিল্লায় গিয়েছিলেন।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) আকস্মিক বন্যায় অন্তত ১৭৬ জনের মৃত্যু হয়েছে।
ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার রাতে ঢাকা খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।