যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হিউস্টোন থেকে প্রায় ৪৫ মাইল দূরে ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বংশোদ্ভূত। আর হামলাকারী সম্ভবত মেক্সিকান।
বন
বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পাবনা জেলা শহরসহ সদর উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে বাড়িঘর, আম, লিচু, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
পটুয়াখালীর সমুদ্র বন্দর পায়রায় নোঙ্গর করেছে গ্রিসের (হেলেনিক) পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘ডেজার্ট চ্যালেঞ্জার’। শুক্রবার রাতে সাড়ে ৩৮ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের অ্যাংকোরেজে এসে পৌঁছায়।
ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে তীব্র গরমে আবারো বেঁকে গেছে রেল লাইন। এতে আপলাইনে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সুদানের লড়াইরত জেনারেলদের একজন, আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো বিবিসিকে বলেছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো আলোচনায় যাবেন না।
দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানকে বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন, স্বাধীনতা অর্জনের দুই মাসের মধ্যেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়া কয়েকটি দেশের মধ্যে এই দেশটি তাঁর হৃদয়ের খুব কাছের।
ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখানেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক বন্ধুর। পরে শরীরে মেলে ভয়ঙ্কর বিষ সায়ানাইড। কে মারল? তদন্তে নেমে অবাক পুলিশ। একের পর এক ১১ জনকে বিষ দিয়ে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। সকলেই ছিলেন তার বন্ধু। মহিলা বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।