দুই মেয়াদে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর আজ বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন মো: আবদুল হামিদ। বিদায়ী রাষ্ট্রপতিকে বঙ্গভবনের সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় জানানো হয়েছে। গতকাল রোববার বঙ্গভবনে আবদুল হামিদের শেষ কার্যদিবস ছিল
বন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সাথে তার বৈঠককালে বাংলাদেশ ও জাপানের মধ্যে আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক (এমওসি) সইয়ের সম্ভাবনা রয়েছে।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনের অধ্যায় শেষ হলো মো. আবদুল হামিদের।সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন আবদুল হামিদ। এরপর সেখান থেকে বেরিয়ে রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ উঠবেন তিনি। ইতোমধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র স্থানান্তর করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন ছুটির পর সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
আজ সোমবার (২৩ এপ্রিল) থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সংযোগ বন্ধ থাকবে বলে জানা গেছে। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার দায়িত্ব গ্রহণ করবেন। আর বিদায় নিবেন টানা দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ।
কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির পার্শ্ববর্তী সাকাহোলা বন থেকে কবর খুঁড়ে ৪৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ।
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রাজধানীর বনানী কবরস্থানে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।